ডেস্ক রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্দোলনকারীদের তোপের মুখে স্থান ত্যাগ করলো পুলিশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের কর্মসূচি অনুযায়ী আজ(১১ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখলী মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ প্রশাসন বাঁধা দেয়। পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ তাদের অবস্থান ত্যাগ করে সরে যেতে বাধ্য হয়।

কোটা আন্দোলনের আজ ১২ তম দিনে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আন্দোলনকে ঘিরে। এসময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হল থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলনস্থলে যোগ দেয় এবং প্রশাসনের বিরুদ্ধে মুর্হুমুহু স্লোগান দিতে থাকে৷ তাদের হাতে কোটা বিরোধী নানা প্লাকার্ড ও ব্যানার দেখা যায় এসময়।

এ ব্যাপারে বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য সুজয় শুভ জানান, আমাদের যৌক্তিক দাবি আদায়ে শত বাঁধা উপেক্ষা করে হলেও আমরা মাঠে থাকবো। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।

সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিগত দিনেও নানা যৌক্তিক সংগ্রাম – আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কিন্তু আজ যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ সদস্যরা নগ্ন হস্তক্ষেপ করলো তা নজিরবিহীন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া বলেন, মহাসড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের ৫ জেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছিলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১২

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

১৩

রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

১৪

৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

১৫

বরিশালে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

১৬

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

১৭

পটুয়াখালীতে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৮

মেহেন্দিগঞ্জের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

বরিশাল হালিমা খাতুন স্কুলের তিন শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০