জুনায়েদ সিদ্দিকী
১৯ আগস্ট ২০২৪, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমপি আনার হত্যায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিয়েছে দেশটির সিআইডি।

শনিবার বারাসাত আদালতে প্রায় ১২০০ পৃষ্ঠার ওই চার্জশিট জমা দেওয়া হয় বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে— সিআইডি সূত্রের খবর, চার্জশিটে ‘কসাই’ জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম আছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে চার্জশিটে কিছু বলা হয়নি।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ২২ মে তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ। হত্যার পর তার লাশ কেটে কুচি কুচি করা হয় বলে জানা যায়। তবে এই দেহাংশের পুরোটা এখনও উদ্ধার করা যায়নি।

তার মাথার খুলি ও হাড়ের খোঁজে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কাছে বাগজোলা খালে তল্লাশিও চালানো হয় জুনে। তদন্তকারীদের অনুমান ছিল, আনারের মরদেহের কিছু টুকরো বাগজোলা খালে ফেলা হতে পারে।

এদিকে আনোয়ারুল আজীম কলকাতায় সর্বশেষ যে ফ্ল্যাটে ছিলেন অর্থাৎ সঞ্জিভা গার্ডেনসে, বাংলাদেশের সাবেক গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদের অনুরোধে ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে সেপটিক ট্যাঙ্ক এবং বর্জ্য যাওয়ার পাইপ-লাইন থেকে মাংসের টুকরো, মাথার চুল উদ্ধার করেছিল ভারতের সিআইডি। সেগুলো  আনোয়ারুল আজীমের কি না সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০