ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চোটে পড়ে কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কায় এনজো ফার্নান্দেজ

বেশ কয়েক সপ্তাহ ধরেই চোটে ভুগছিলেন চেলসির তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাই কুঁচকির চোট সারাতে অস্ত্রোপচার করা হয়েছে তার। যার ফলে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন ফার্নান্দেজ। শুধু তাই নয়, জুন-জুলাইতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা খেলা নিয়েও সংশয় পড়েছেন তিনি।

২০২২ সালে কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকাই রেখেছিলেন ফার্নান্দেজ। সেই বিশ্বকাপের পরপরই ২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ফার্নান্দেজকে নিজেদের ডেরায় ভেড়ায় চেলসি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতেই চেলসি জানিয়েছে ফার্নান্দেজের মৌসুম শেষ হয়ে যাওয়ার কথা। বিবৃতিতে বলা হয়, কুঁচকির সমস্যা ভোগা এনজো ফার্নান্দেজের আজ সফর অস্ত্রোপচার হয়েছে। তার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ কারণে ২০২৩-২৪ মৌসুমে চেলসি আর পাবে না তাকে। কবহ্যামে চেলসির মেডিকেল বিভাগে চলবে ২৩ বছর বয়সী মিডফিল্ডারের পুনর্বাসনপ্রক্রিয়া।

এই ধরনের চোটে সেরে উঠতে অন্তত মাসখানেক সময়। খেলার মতন ফিট হতে দরকার আরও বেশ কিছুটা সময়। আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে এনজোর পুরোপুরি ফিট হওয়া নিয়ে আছে শঙ্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১২

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

১৩

রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

১৪

৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

১৫

বরিশালে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

১৬

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

১৭

পটুয়াখালীতে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৮

মেহেন্দিগঞ্জের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

বরিশাল হালিমা খাতুন স্কুলের তিন শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০