ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল নগর বিএনপির নতুন নেতৃত্বে চমক

বরিশাল মহানগর বিএনপির নতুন নেতৃত্বে চমক এসেছে। বড় নেতাদের বাদ দিয়ে আংশিক কমিটিতে বিগত সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদের রাখা হয়েছে। তবে সবচেয়ে বড় চমক সাবেক ছাত্রদল নেত্রীকে নেতৃত্বে আনা।

এর আগে গত ১৪ জুন ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

রোববার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য মতে, তিন সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক হয়েছেন মনিরুজ্জামান ফারুক। তিনি আগের কমিটিও আহ্বায়ক ছিলেন। সদস্যসচিব সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে।

অপরদিকে বাদ পড়েছেন সদ্য সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়কদের মধ্যে আলী হায়দার বাবুল, কে এম শহীদ উল্লাহ শহীদ, আলতাফ মাহমুদ সিকদারসহ কয়েকজন। এ ছাড়া গুঞ্জনে থাকা বিএনপি নেতা এবায়দুল হক চান ও অ্যাডভোকেট মহসিন মন্টুকে কমিটিতে রাখা হয়নি। স্থান পাননি সরোয়ার অনুসারীদেরও কেউ।

এদিকে কমিটি ঘোষণার পর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি নগর বিএনপিতে। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান দলীয় নেতা কর্মীরা। বিগত সময়ে বাদ পড়া নেতারা কমিটির বিরুদ্ধে অবস্থান নিলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন তারা।

সদ্য ঘোষিত কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জানান, তিনি দলের জন্য ৪৪টি মামলায় আসামি হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন নয় বার। গত আন্দোলনেও বরিশাল নগরীর রাজপথ ছুটে বেড়িয়েছেন। দল তার এই শ্রমের মূল্যায়ন করেছে। তিনি সবাইকে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে চান।

আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, এই দলের জন্য আমার ত্যাগের মূল্যায়ন পেলাম। সরকারবিরোধী আন্দোলনে টানা তিন মাস জেলে ছিলাম। আগামীতে স্বচ্ছভাবে নগর বিএনপি পরিচালনা করতে চাই।

তিনি আরও বলেন, ‘কোনো গ্রুপিং এর মধ্যে আমি নেই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। যারা আন্দোলনে মাঠে ছিল তাদের পুরস্কৃত করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের জন্য তাই সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০