ডেস্ক রিপোর্ট
১ মার্চ ২০২৪, ৫:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫০টি আসন বৃদ্ধি পেয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫০টি আসন বৃদ্ধি পেয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়টির মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০টি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৪২তম সভা এবং সিন্ডিকেটের ৮২তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। চলতি শিক্ষাবর্ষ থেকে বর্ধিত আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি।

২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৬০০টি, ‘বি’ ইউনিট তথা মানবিক শাখায় ৬২০টি এবং ‘সি’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য ৩০০টি আসন ছিল।

বর্ধিত আসনের হিসেবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ৩০টি থেকে ৫০টি, ইতিহাস বিভাগ ৪০টি থেকে ৫০টি, প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে ৩০টি থেকে ৪০টি এবং পরিসংখ্যান বিভাগে ৩০টি থেকে ৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে আসন সংখ্যা বাড়ছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট আসন ছিল ১ হাজার ৪৫০টি, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫০টি বৃদ্ধি করে করা হয় ১ হাজার ৪৯০টি, ২০২২-২৩ শিক্ষাবর্ষে করা হয় ১ হাজার ৫২০টি। বর্তমানে ৫০টি আসন বৃদ্ধির ফলে আসন দাড়িয়েছে ১ হাজার ৫৭০টি।

২০১১-১২ শিক্ষাবর্ষে ছয়টি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন ২০১১-১২ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল মাত্র ৬২০টি। বর্তমানে ছয়টি অনুষদের ২৫টি বিভাগে আসন রয়েছে ১ হাজার ৫২০টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

হাদী ইস্যু: পুরো কুমিল্লা সীমান্তে বিজিবির নজরদারি

বরগুনার পুরাকাটা ফেরিঘাটে ছুরিকাঘাতে খেয়া মাঝি নিহত

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাদিকে হামলায় সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ

ওসমান হাদী’র গ্রামের বাড়িতে চুরি

আইসিইউতে ওসমান হাদি, অবস্থা অত্যন্ত গুরুতর: চিকিৎসক

পোস্টার ছাড়াই নির্বাচন করছেন তাসনিম জারা

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু “সাজিদকে” জীবিত উদ্ধার

১০

১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন

১১

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

১২

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

১৩

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

১৪

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

১৫

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

১৬

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

১৭

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

১৮

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

১৯

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

২০