আবু উবাইদা, ববি প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বসুন্ধরা শুভসংঘ ববি শাখার নেতৃত্বে ইমন, মেহরাব, আরিফ 


‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখায় আগামী এক বছরের জন্য বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে তানজিদ শাহ জালাল ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে  মেহরাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন মনোনীত হয়েছেন।

বুধবার (২৮ মে) বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ৬৫ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. রাহাত হোসাইন ফয়সাল, মোঃ ফরহাদ উদ্দীন, মোঃ কবির হাসান, ড. নাহিদা আক্তার, ড. মোছাঃ জিয়াসমিন খাতুন, তাইয়্যেবুন নাহার মিমি ও আরাফাত শাহরিয়ার।

বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হিসেবে রয়েছেন নাহিদা আক্তার, ওয়াহিদ উন-নবী, সুমাইয়া ইসলাম, ডালিয়া হালদার, নূর ইসলম নিওন ও প্রনয় কুন্ডু।। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ আহসান উল্যাহ শুভ, তাসফিয়া জিদনি, শামীমা খাতুন, প্রণোজিত চন্দ্র পাল, আল মাহমুদ রাকিব ও জুনায়েত খান এবং সহ সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার, আফসানা কবির রিফাত ও শাহিদুল ইসলাম।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আবু উবাইদা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন , নারী বিষয়ক সম্পাদক ইয়াসমিন সুলতানা , স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, ইভেন্ট সম্পাদক সুমাইয়া সিরাজ সিমি, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবদুল কাদের জীবন , প্রচার সম্পাদক ফখরুল ইসলাম ফাহাদ , সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক উন্মে আক্তার উর্মি, ক্রীড়া সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় কুমার ঘোষ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাদমান হোসেন সিফাত , আপ্যায়ন বিষয়ক সম্পাদক তিথি রানি শীল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে রয়েছেন মো:মামুনুর রশিদ শুভ্র।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রিফাহ্ তাসনিম,ফেরদৌস মাহমুদ নূর, অদিতি সরকার মন্দিরা, রিফাত জাহান রিয়ামনি, অনিন্দিতা দেওয়ান ঐশী, রিশাত তাসনীম রাইসি, শ্রেয়া বণিক, সুইটি রহমান, নওশিন নাওয়াল মাহিলা, রিফাত তাসনিম সিদ্দিক, পূজা মন্ডল হুমায়রা আমিন সূচী সহ আরও অনেকে।

উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক সচেতনতার পাশাপাশি সংগঠনটি দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য স্কুল পরিচালনা, প্রশিক্ষণসহ বিনামূল্যে সেলাই মেশিন প্রদান, দারিদ্র্য বিমোচনে স্বাবলম্বী কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে নানা সামগ্রী বিতরণ, বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী ও উপহার প্রদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, কৃষি ও কৃষকদের উন্নয়নে নানা কার্যক্রম, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো নানামুখী সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

হাদী ইস্যু: পুরো কুমিল্লা সীমান্তে বিজিবির নজরদারি

বরগুনার পুরাকাটা ফেরিঘাটে ছুরিকাঘাতে খেয়া মাঝি নিহত

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাদিকে হামলায় সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ

ওসমান হাদী’র গ্রামের বাড়িতে চুরি

আইসিইউতে ওসমান হাদি, অবস্থা অত্যন্ত গুরুতর: চিকিৎসক

পোস্টার ছাড়াই নির্বাচন করছেন তাসনিম জারা

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু “সাজিদকে” জীবিত উদ্ধার

১০

১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন

১১

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

১২

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

১৩

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

১৪

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

১৫

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

১৬

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

১৭

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

১৮

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

১৯

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

২০