নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৪ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিসিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করছেন আলোচিত এসআই মহিউদ্দিন মাহি

বরিশাল নগরীর রুপাতলী, শের-ই-বাংলা সড়ক এলাকার বাড়ির পুরনো পুকুর জোরপূর্বক দখল করে রাতের আঁধারে বালু ভরাট ও অবৈধভাবে সিটি কর্পোরেশনের প্লান বহির্ভূত স্থাপনা নির্মাণ করছেন ঝালকাঠি ডিবি কার্যালয় কর্মরত বরিশালের আলোচিত এসআই মহিউদ্দিন মাহি।

আজ ৩ জুলাই বৃহস্পতিবার বিকালে সিটি কর্পোরেশনের প্লান বহির্ভূত স্থাপনা নির্মাণ কালে ভুক্তভোগী ও এলাকাবাসী বাধা দিলে মহিউদ্দিনের লোকজন বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিতে থাকে পরে সিটি কর্পোরেশনে অভিযোগ জানালে সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।পাশাপাশি নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যায়।

এসময় সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে বলা হয় কোন ধরনের নির্মাণ কাজ পরিচালনা না করার জন্য। ভুক্তভোগীরা জানায় আগামী তিন দিন সরকারি ছুটি থাকাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের নিয়ম না মেনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে এই নির্মাণ কাজ চালাচ্ছেন মহিউদ্দিন।

ইতিপূর্বে সে রাতের আধারে মৃত ছত্তার হাওলাদার এর দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে ক্রয় করেছে মর্মে একটি দোকানসহ জমি লাইজু বেগম নামে এক নারীর নাম ব্যবহার করে সাইনবোর্ড স্থাপন করে পুকুরের মধ্যে পিলারসহ পাইলিং দিয়ে জমি দখল করে। বিষয়টি নিয়ে সাত্তার হাওলাদার এর সন্তানেরা মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে টাকা দাখিলের মামলা দায়ের করে, মামলাটি বর্তমানে চলমান আছে।

কিছুদিন পূর্বে প্রভাব খাটিয়ে রাতের আঁধারে পুকুরটি বালুদিয়ে ভরাট করেন আজ সেখানে অবৈধভাবে প্ল্যান বহির্ভূত স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে বরিশাল সিটি কর্পোরেশন তা বন্ধ করে দেয়। সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা চলে গেলে মহিউদ্দিনের লোকজন ভুক্তভোগীদের দেখে নেওয়ার হুমকি দেয় পাশাপাশি মহিউদ্দিনের ফোনের মাধ্যমে নির্মাণ কাজ চালিয়ে যেতে বলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এসআই মহিউদ্দিন কিছুদিন ধরে তার শেরে-ই-বাংলা রোডের বাসাতেই অবস্থান করছে পাশাপাশি নিজে উপস্থিত হয়ে সবকিছু পরিচালনা করছে। সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও মিডিয়াকর্মীদের উপস্থিতি টের পেয়ে শটকে পড়েন।

এর আগে গত ৩ জুন ২০২৫ সালে বসতবাড়ির রাস্তার পাশের পুকুরে অবৈধভাবে পিলার বসাতে গেলে বাধা দিলে আলোচিত এসআই মহিউদ্দিন মাহি ভুক্তভোগী কে হত্যাসহ বিভিন্ন মামলায় ফাসাবে বলে হুমকি প্রদান করে। তাকে কে জমি দখল বুঝিয়ে দিয়েছে, তা জিজ্ঞেস করলে উত্তেজিত হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। মহিউদ্দিন বলে, আমি মহিউদ্দিন আমার কাজে বাধা আমি তোকে দেখে নেব। তাৎক্ষণিকভাবে ভুক্তভুগী জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতা নিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সাভাবিক করে।

উল্লেখ্য: ৪ জানুয়ারি ২০২১ সালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজা (৩০) কে নির্যাতন করে হত্যার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে থাকা কালিন (এসআই) মহিউদ্দিন মাহিকে প্রত্যাহার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসহ জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে যা প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে তখন প্রকাশিত হয়।

এছাড়াও, সে রাজাপুর থানা থেকে রাতে মাইক্রোবাস করে পুলিশ টিমসহ বরিশাল শহরে অবস্থান করে এবং সাধারণ মানুষকে নানাপ্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে বলে জনশ্রুতি আছে। তার ভয়ে এলাকার কোন ভুক্তভোগী ও সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলছে না। কারন এর পূর্বেও অনেককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে
আলোচিত পুলিশের এই এসআই মহিউদ্দিন মাহি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০