ডেস্ক রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ৮:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মস্কোতে কনসার্ট হলে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ৬০

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রকাস সিটি হলে মুখোশ পরে পাঁচ বন্দুকধারী কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এছাড়া শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, হঠাৎ আমাদের পেছনে গুলির শব্দ শোনা যায়। গুলিবর্ষণের পর বিস্ফোরণ কিনা জানি না। সবাই দৌড়ে এসকেলেটরের দিকে চলে যায়।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছদ্মবেশী পাঁচ বন্দুকধারী ওই কনসার্ট হলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় প্রথমে ৪০ জন নিহতের খবর পাওয়া যায়। যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় ৬০ জনে।

বিবিসি বলছে, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কনসার্ট হলের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১২

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

১৩

রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

১৪

৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

১৫

বরিশালে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

১৬

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

১৭

পটুয়াখালীতে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৮

মেহেন্দিগঞ্জের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

বরিশাল হালিমা খাতুন স্কুলের তিন শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০