নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
১ অক্টোবর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতুড়ে ডাক্তার ইকবালের ভুল চিকিৎসার বলি বিএম কলেজ শিক্ষার্থী “সাজনিন”

বরিশালে এক হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার বলি হয়ে মানবেতর জীবন পার করছে বিএম কলেজের এক শিক্ষার্থী । ইতিমধ্যেই যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান সমালোচনা।

বরিশাল পত্রিকার পাঠকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো। 

বিএম কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্রী সাজনিন আহমেদ সাদিয়া গত ২ মাস ধরে দাঁতের ব্যথায় ভুগছিলেন এবং তিনি ডা. ইকবাল হোসেন আমান-এর কাছে চিকিৎসাধীন ছিলেন।

প্রথমে ডাক্তার তার আক্কেল দাঁত চিকিৎসার জন্য দাঁত সোজা করার (টিথ এলাইনার) পরামর্শ দেন এবং এজন্য টাকা নেন। পরবর্তীতে আক্কেল দাঁতের পাশের আরেকটি দাঁতে সমস্যা দেখা দিলে তিনি রুট ক্যানেল চিকিৎসা করেন।

এই চিকিৎসার পর রোগীর শরীর প্যারালাইসড-এর মতো অবস্থা হয়। ডাক্তার দাঁতের প্রলেপ খুলে দিয়ে নতুন ঔষধ দেন। কিন্তু ভুল ঔষধ সেবনের কারণে রোগীর অবস্থা দ্রুত গুরুতর হয়ে পড়ে।

ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীর মুখ ও শরীরে এসিড পোড়ার মতো ফুসকুড়ি ও জ্বালা-পোড়া দেখা দেয়, মুখ এবং গলার ভিতর এমনভাবে ক্ষত সৃষ্টি হয় যেন ভেতরটা গলে যাচ্ছে। পরীক্ষার পর জানা যায়, রোগী স্টিভেন জনসন সিনড্রোম (Steven Johnson Syndrome) নামক মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে সাদিয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

অধ্যাপক ডা. এস এম সরওয়ার এবং শের-ই-বাংলা মেডিকেলের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, এই জটিল ও ভয়াবহ রোগের মূল কারণ ডা. ইকবাল হোসেন আমান কর্তৃক প্রদত্ত ভুল চিকিৎসা ও ঔষধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১২

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

১৩

রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

১৪

৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

১৫

বরিশালে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

১৬

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

১৭

পটুয়াখালীতে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৮

মেহেন্দিগঞ্জের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

বরিশাল হালিমা খাতুন স্কুলের তিন শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০