Junaed siddiki
২২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৯ বছর পর পৃথিবীর বায়ুমণ্ডলে ইউরোপীয় স্যাটেলাইট

প্রায় তিন দশক কক্ষপথে থাকার পর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে টুকরো টুকরো হয়ে গেছে একটি কৃত্রিম উপগ্রহ। এই স্যাটেলাইটের অধিকাংশ টুকরো পুড়ে ছাই হয়ে গেছে।

 

কয়েকটি টুকরো আবার গিয়ে পড়েছে উত্তর প্রশান্ত মহাসাগরে। এই ইউরোপীয় কৃত্রিম উপগ্রহ ইআরএস-২ ১৯৯৫ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। তার তিন বছর কাজ করার কথা ছিল।

কিন্তু সে ১৩ বছর আগে কাজ করা বন্ধ করে দেয়। বুধবার সেই উপগ্রহটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বলে ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) জানিয়েছে।

২০১১ সালের পর থেকে এই উপগ্রহটি কক্ষপথ থেকে সমানে সরে আসছিল। বুধবার এটি পৃথিবীর ৮০ কিলোমিটার ওপরে এসে পৌঁছায়। তারপর এটি পৃথিবীর বয়ুমণ্ডলে ঢুকে পড়ে। এরপরই তা টুকরো টুকরো হয়ে যায়।

এই কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল আড়াই টন। ইএসএ জানিয়েছে, এই কৃত্রিম উপগ্রহকে তারা পরিকল্পনা করেই পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়ে এসেছে। কারণ, কক্ষপথে থাকলে তা অন্য কৃত্রিম উপগ্রহের ও আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিপদের কারণ হতে পারত।

পৃথিবীর বায়ুমণ্ডলে এভাবে ঢুকলে অধিকাংশ কৃত্রিম উপগ্রহই পুড়ে ছাই হয়ে য়ায়। কিছু টুকরো সমুদ্রে গিয়ে পড়ে।

ইএসএ-র বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই উপগ্রহ-বর্জ্য থেকে মানুষের ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। এছাড়া পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে তা টুকরো টুকরো হয়ে যায়, অধিকাংশ টুকরোই পুড়ে যায়।

ইএসএ জানিয়েছে, কারও মাথায় একটা টুকরো পড়ার সম্ভাবনা খুবই কম (একশ কোটির মধ্যে এক ভাগ)।

ইআরএস-২

প্রথমে মহাকাশে পাঠানো হয়েছিল ইআরএস-১। তার চার বছর পর ১৯৯৫ সালে পাঠানো হয় ইআরএস-২। এটা ছিল সেই সময়ে ইউরোপের সবচেয়ে অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট।

১৬ বছর ধরে বিশ্বের জলবায়ু পরিবর্তন, মেরুর বরফ গলে যাওয়া, সমুদ্রে পানির স্তর বেড়ে যাওয়া, সমুদ্র গরম হয়ে ওঠার মতো বিষয়ে প্রচুর তথ্য পাঠিয়েছে এই কৃত্রিম উপগ্রহ।

ওই উপগ্রহ প্রাকৃতিক বিপর্যয়ের ওপরও নজর রেখেছে। বিশ্বের সুদূর প্রান্তে বন্যা বা ভূমিকম্পের বিষয়টি খতিয়ে দেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০