Friday, 22 March 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জেলার খবর

অদম্য -১৩ বরিশাল এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 22 March 2024, 8:29 pm
অদম্য -১৩ বরিশাল এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে এসএসসি ২০১৩ (অদম্য-১৩) ব্যাচের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (২২ মার্চ)  বরিশাল শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে পবিত্র মাহে রমজানের উছিলায় সকল বিপদ-আপদ থেকে বিশ্ব মুসমানকে রক্ষা করার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা এবং এই পবিত্র মাসের উছিলায় সকল কবরবাসীদের আজাব ক্ষমার জন্য দোয়া করা হয়।

অদম্য -১৩ বরিশাল এর এডমিন এল এক্স আল আমিনের সার্বিক তত্বাবধানে, উপস্থিত সকলের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন, অদম্য -১৩ বরিশাল এর এডমিন রাকিব ইউডিসি, রাকিব ইসলাম, সুলতানা, মুনিয়া, রিমি, রাশেদ, রুবেল সহ আরো অনেকেই।

এসময় উপস্থিত সকলে অদম্য -১৩ এর বন্ধন আজীবন অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এক বন্ধুর বিপদে আরেক বন্ধুর এগিয়ে আসার জন্য সকলে সকলের কাছে অনুরোধ করেন।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।