বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাত ৯টায়

প্রকাশের তারিখ: 8 August 2024, 7:46 pm

জুনায়েদ সিদ্দিকী :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর সম্ভাব্য ১৬ উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথগ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে ৯টায় করা হয়েছে। এই শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com