ঝালকাঠি শহরের আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলায় আহত সাংবাদিক অলোক সাহাকে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিকের ওপর এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

