বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি

প্রকাশের তারিখ: 9 July 2024, 7:29 pm

জুনায়েদ সিদ্দিকী :

কোটাবিরোধী আন্দোলনের নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে বলে বলে জানিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। সকাল ১০টা থেকে এই ব্লকেড কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী আগামীকাল সারা দিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে।

বিস্তারিত আসছে…

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com