Saturday, 01 June 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সারাদেশ

আবাসিক হোটেল অভিযানে ১৬ তরুণ-তরুণী আটক

প্রতিবেদক: Junaed siddiki   |   প্রকাশিত: 01 June 2024, 11:57 am
আবাসিক হোটেল অভিযানে ১৬ তরুণ-তরুণী আটক

শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের হোটেল গার্ডেন ভিউ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, হোটেল গার্ডেন ভিউ তে ৬ জন ছেলে ও ১০জন মেয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। পরে অভিজান চালিয়ে সেখান থেকে ছয় যুবক ও দশ যুবতীকে আটক করেছে পুলিশ।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, অভিযানে অসামাজিক কার্যকলাপের সাথে জরিত যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত বাবস্থা নেয়া হবে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।