Saturday, 13 December 2025সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সারাদেশ

ওসমান হাদী’র গ্রামের বাড়িতে চুরি

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 13 December 2025, 12:53 pm
ওসমান হাদী’র গ্রামের বাড়িতে চুরি

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।’

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘রাতে আমাদের টিম টহলে ছিল। তবে চুরির বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা খোঁজ নিচ্ছি।’

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিনই বিকেলে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।