Wednesday, 25 March 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জাতীয়

কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে ১২ জনের মৃত্যু, কাউসার নামে আরও এক গেটম্যান গ্রেফতার

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 25 March 2026, 11:28 pm
কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে ১২ জনের মৃত্যু, কাউসার নামে আরও এক গেটম্যান গ্রেফতার

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় মামলার আরও এক আসামি অস্থায়ী গেটম্যান কাউসারকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় তাকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর থেকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি হেলাল উদ্দীনকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শংকুচাইল এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসীমউদ্দিন জানান, মামলায় কাউসারের সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান এখনো পলাতক রয়েছে। আটক কাউসার নিজেও একজন অস্থায়ী গেইটম্যান।

ওসি আরও বলেন, গেইটম্যান আগের স্টেশন থেকে সিগন্যাল পেয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সোমবার আটক হওয়া হেলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার ঈদ উল ফিতরের দিন ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেন ও মামুন স্পেশাল নামের একটি বাসের সংঘর্ষে ১২ জন বাসযাত্রী নিহত হয়। এছাড়াও গুরুতর আহত হয় আরও অন্তত ১০ যাত্রী।

এ ঘটনায় সোমবার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাস যাত্রী শেফালী আক্তার। তিনি দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।