Thursday, 11 December 2025সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জাতীয়

গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু “সাজিদকে” জীবিত উদ্ধার

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 11 December 2025, 10:01 pm
গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু “সাজিদকে” জীবিত উদ্ধার

রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তাকে উদ্ধার করা হয়।

এর আগে বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিশু সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল। সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে মা ফিরে দেখেন সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ।

স্থানীয়রা জানান, গত বছর স্থানীয় এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ আরও বড় হয়। কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।