Wednesday, 01 May 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জেলার খবর

গলাচিপায় আন্তর্জাতিক মে ও শ্রমিক দিবস পালিত।

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 01 May 2024, 1:11 pm
গলাচিপায় আন্তর্জাতিক মে ও শ্রমিক দিবস পালিত।

জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে পটুয়াখালীর গলাচিপা আন্তর্জাতিক মে দিবস পালিত।

আজ বুধবার (১ মে ) সকাল দশ ঘটিকায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের পাটি অফিসে মে দিবস পালনের আয়োজন করা হয়।

গলাচিপা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইব্রাহিম দফাদার সভাপতিত্বে মে দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুঃ মজিবুর রহমান,সভাপতি (দায়িত্ব পাপ্ত) গলাচিপা উপজেলা আওয়ামী লীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুঃ শাহ আলম সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সহ শ্রমিক লীগের সাংগঠনিকের সকল সদস্য।

এই সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ,মৎস লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, ছাত্র লীগ সহ সকল সাংগঠনের নেতা কমী সহ গলাচিপার সাধারণ শ্রমিক।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।