বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস পালিত 

প্রকাশের তারিখ: 5 June 2024, 2:21 pm

Junaed siddiki :

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়” করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”উ ক্ত প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল এগারো ঘটিকায়,গলাচিপা প্রশাসন কর্তৃক আয়োজিত গলাচিপা পরিষদ মিলনায়তন হল রুমে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করা হয়।

সাংবাদিক মিল্টন সমাদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা কৃষি অফিসার আরজু আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, খাদিজা খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা বন বিভাগের কর্মকর্তা কর্মচারীর, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা,সাংবাদিক ও গলাচিপা বিভিন্ন স্কুলের ছাত্র ও ছাত্রী।

 

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com