Sunday, 29 March 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সম্পাদকীয়

গাবখান নদীতে নিখোঁজ হাফেজ আলিফ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি সন্ধান

প্রতিবেদক: ঝালকাঠি প্রতিনিধি   |   প্রকাশিত: 29 March 2026, 8:44 pm

নিজস্ব প্রতিবেদক | ঝালকাঠি ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১৪-১৫ বছর বয়সী কিশোর হাফেজ আলিফের সন্ধান গত ২৪ ঘণ্টাতেও পাওয়া যায়নি। গতকাল (শনিবার) দুপুরে নদীতে ডুবে যাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও এখনও তার কোনো হদিস মেলেনি।

ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গাবখান নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতের তোড়ে তলিয়ে যায় আলিফ। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। বর্তমানে গাবখান, শেখেরহাট, কাউখালী, বিষখালী ও সন্ধ্যা নদী চ্যানেল সংলগ্ন এলাকায় তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

সহযোগিতার আবেদন: নিখোঁজ আলিফের পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে গাবখান থেকে শুরু করে কাউখালী বা বিষখালী নদীর মোহনা পর্যন্ত কোথাও কোনো কিশোরের মরদেহ ভাসতে দেখলে অবিলম্বে নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

যোগাযোগের নম্বর: ০১৭৪০৬৪৯০৭০

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।