বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

গুলিস্তানে মিছিলের চেষ্টা, আটক আওয়ামী লীগের ১১ নেতাকর্মী

প্রকাশের তারিখ: 18 May 2025, 9:02 pm

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

তবে আটকদের নাম পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com