বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

চট্টগ্রাম ও কক্সবাজারে ৯, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নং মহাবিপদ সংকেত

প্রকাশের তারিখ: 26 May 2024, 9:53 am

ডেস্ক রিপোর্ট :

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদফতর। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৬ মে) ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরার নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বিস্তারিত আসছে…

 

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com