Friday, 02 August 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সারাদেশ

ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 02 August 2024, 3:54 pm
ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ। আজ শুক্রবার (২ জুলাই) সকালে বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা একাত্মতা প্রকাশ করেন।

এ সময় গণহত্যা ও চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে।

বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে তারা আরও বলেন, শিক্ষার্থীদের বুকে যেভাবে গুলি করা হয়েছে, তা দেখে আমরা স্তব্ধ। এসব হত্যার দায় সরকারকে নিতে হবে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।