Tuesday, 21 October 2025সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জাতীয়

ওএসডি থাকা ৯ সচিব বাধ্যতামূলক অবসরে

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 21 October 2025, 5:38 am
ওএসডি থাকা ৯ সচিব বাধ্যতামূলক অবসরে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২০ অক্টোবর) এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।