বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

প্রকাশের তারিখ: 19 November 2026, 8:27 pm

Nayamul Roni :

ন‌্যাশনাল টে‌লিক‌মিউনিকেশন ম‌নিট‌রিং সেন্টারের সাবেক মহাপ‌রিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব‌রিশালের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় নগরীর কলেজ রোডস্থ বাসভবনে এই অ‌গ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে বাসভবনের নিচতলার এক‌টি কক্ষ বেশ ক্ষ‌তিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্র। পরে স্থানীয় ও ফায়ার সা‌র্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সন্ধ‌্যার দিকে ছাত্রদলের ৪০/৫০ জন যুবক কলেজ রোডসংলগ্ন বৈদ‌্যপাড়ার আলহাজ না‌সির উদ্দিন সড়কে এসে ‌জিয়াউল আহসানের বাস ভবন তহুরা ম‌ঞ্জিলে ঢুকে ভাঙচুর শুরু করে। এতে তিনতলা এক‌টি ভবনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধ‌রিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয় ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন দেওয়া বাস ভবন‌টিতে জিয়াউল আহসানের ছোট ভাই ব‌রিশাল সি‌টির সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর ভবন‌টিতে থাকেন না বিপ্লব। এ ছাড়া তহুরা ম‌ঞ্জিলের অন‌্য ভবনে বসবাস করেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক ‌চেয়ারম‌্যান মু জিয়াউল হক। তি‌নিও ব‌রিশালে বর্তমানে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে ব‌রিশাল কোতোয়ালি মডেল থানা পু‌লিশের বগুড়া ফাঁ‌ড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পা‌রি‌নি।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com