
ভালোভাবে কথা বলা এবং প্রমিত উপায়ে লিখতে পারার দক্ষতা বাড়াতে ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। ‘Youth Action Society – YAS’-এর আয়োজনে আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৩:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা — ২০২৬’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণে শুদ্ধ উচ্চারণ, বাচন ভঙ্গি, সাবলীল কথন, উপস্থাপনা, প্রমিত বানান ও সঠিক বাক্যগঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক অনুশীলন করানো হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য থাকবে ই-সার্টিফিকেট।
এই আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে মাসিক কিশোর ম্যাগাজিন ‘ইস্কুল’ (Iskool) এবং ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘SnapMotion • by MR’।
আয়োজক কমিটির আহ্বায়ক এবং ইয়াস ব্লাড ব্যাংকের প্রতিনিধি ইমাম মাহাদি আকাশ জানান, প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য মাত্র ৫০টি আসন বরাদ্দ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬, রাত ১২টার মধ্যে মাত্র ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন করবেন যেভাবে:
- প্রথমে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত গুগল ফর্ম লিংকে forms.gle প্রবেশ করুন।
- নির্ধারিত ফি ৫০ টাকা বিকাশ/নগদ বা আয়োজকদের দেওয়া মাধ্যমে পরিশোধ করুন।
- ফর্মে আপনার নাম, মোবাইল নম্বর এবং ফি পরিশোধের সঠিক তথ্য প্রদান করুন।
- সব তথ্য সঠিকভাবে দিয়ে ফর্মটি সাবমিট করে আপনার আসন নিশ্চিত করুন।
