বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

ঝালকাঠিতে তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে চারা বিতরণ

প্রকাশের তারিখ: 30 March 2026, 7:45 pm

ঝালকাঠি প্রতিনিধি :

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। কেন্দ্রীয় এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

​ঝালকাঠির মেধাবী ছাত্রনেতা আসিফ ইমরানের নেতৃত্বে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মকে এই মহৎ কাজে সরাসরি সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

​বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিতরণ অনুষ্ঠানগুলো সম্পন্ন হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি এলাকায় এই সবুজায়ন কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে যাতে পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব হয়।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com