
ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর বাসন্ডা ব্রিজের পশ্চিম ঢালে পাকা সড়কে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকায় মাদক বিক্রির প্রস্তুতির খবর পেয়ে এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত প্রায় ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে খাইরুল ইসলাম (২৫) ও সুজন (২৩) নামের দুইজনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশির সময় খাইরুল ইসলাম তার প্যান্টের ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
