
সামাজিক কুসংস্কার দূরীকরণ দায়িত্বশীল নেতৃত্ব গঠন এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতন করতে ঝালকাঠি প্রেসক্লাবে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সমতায় তারুণ্য ইয়ুথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের নলছিটি যুব সংগঠন জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়
সংগঠনের সভাপতি মো খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সংলাপের বিভিন্ন সেশন পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত ও নুসরাত জাহান
সংলাপে ডিজিটাল নিরাপত্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অনলাইনে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়
আলোচনায় মো খালেদ সাইফুল্লাহ অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল মাধ্যমে সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন একই সঙ্গে লেখালেখির চর্চা দায়িত্বশীলভাবে মতপ্রকাশ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে লেখনীর ভূমিকা নিয়েও কথা বলেন
কর্মসূচিতে ঝালকাঠির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন এ সময় ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকাশ রেহান সাকিব রাহাত তামান্না মওদুদ ও ইভা
এর আগে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ অক্টোবর নলছিটি উপজেলা অডিটোরিয়ামে তরুণ-তরুণীদের অংশগ্রহণে একই প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এসব আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
