বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন শাওন ট্রেডার্স

প্রকাশের তারিখ: 25 February 2025, 8:18 pm

ডেস্ক রিপোর্ট :

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গত ১০ জানুয়ারি জেলা প্রশাসন বরিশাল ও ফরমার ক্রিকেটার্স ক্লাব বরিশাল এর আয়োজনে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর সহযোগিতায় জেলা আউটার স্টেডিয়ামে বরিশাল ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আজ ২৫ ফেব্রুয়ারি বিকালে জেলা আউটার স্টেডিয়ামে বরিশাল ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলামসহ আরও অনেকে। ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ১২টি টিম অংশগ্রহণ করেন। আজ ফাইনাল খেলায় ডপ স্টাইকর্স ঢাকাকে ৩ উইকেটে হাড়িয়ে শাওন ট্রেডার্স বরিশাল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com