
দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল।
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ১১ ও ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী বরিশালের নথুল্লাবাদ এলাকার শের-ই-বাংলা সড়কে এ কর্মসূচি পরিচালিত হয়।
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রারের হাতে ডেংগু সচেতনতামূলক লিফলেট ও স্টিকার তুলে দিচ্ছেন আয়োজকরাকর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর সংক্রমণ, এডিস মশার প্রজননস্থল, মশার কামড় থেকে বাঁচার উপায় এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সহ-সভাপতি আলী হাসনাইন, সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভ, ছাত্রদল নেতা সায়েম শান্তসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এ সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ডেংগু সচেতনতা স্টিকার হাতে শিক্ষার্থীরাআয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার—এই বার্তা নিয়েই দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
