বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

নগরীর এ.কে স্কুলে কৃতি শিক্ষার্থীদের খান বাহাদুর আজিজ উদ্দিন আহমেদ গোল্ড মেডেল প্রদান

প্রকাশের তারিখ: 14 May 2026, 7:30 am

ডেস্ক রিপোর্ট :

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী আছমত আলী খান এ.কে ইনস্টিটিউশনে এসএসসি পরীক্ষায় সর্বাধিক নম্বর/ জিপিএ প্রাপ্তি শিক্ষার্থীকে খান বাহাদুর আজিজ উদ্দিন আহমেদ গোল্ড মেডেল প্রদান করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান বিভিন্ন কারণে গত ২০১৮ থেকে এ পদক প্রদান অনুষ্ঠান হয়নি।

গতকাল ১২ই মে মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার সর্বাধিক নম্বর/জিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেওয়া হয়। বিদ্যালয়

পরিচালনা পর্ষদের সভাপতি ও বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃত্তি শিক্ষার্থীদের গোল্ড মেডেল পরিয়ে দেন এবং সনদপত্র প্রদান করেন।

প্রধান শিক্ষক এইচ.এম জসীম উদ্দীনের সভাপতিত্তে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পদপ্রাপ্ত শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকগণ। প্রধান অতিথি সহ অনান্য বক্তারা পদকপ্রাপ্ত শিক্ষার্থী এবং উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সবশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ জিয়াউল হক।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com