বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

নতুন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক পেলো বরিশালবাসী

প্রকাশের তারিখ: 14 November 2025, 9:07 am

ডেস্ক রিপোর্ট :

বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে।

এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com