Friday, 06 March 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সারাদেশ

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 06 March 2026, 10:47 pm
নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ রিপন খলিফা (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন রিপন খলিফাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত রিপন খলিফা ওই এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি সূত্র জানিয়েছে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।