Tuesday, 21 May 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জেলার খবর

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে সালাহউদ্দিন খান সেলিম বিজয়ী।

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 21 May 2024, 10:57 pm
নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে সালাহউদ্দিন খান সেলিম বিজয়ী।

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে,,সালাহউদ্দিন খান সেলিম ২৩ হাজার ৯৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তছলিম উদ্দিন চৌধুরী ১৬ হাজার ৭৮৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জনাব সেলিম খান নির্বাচিত হওয়ায় নলছিটির উপজেলার হাজারো মানুষের ঢল নামে এবং তার সাথে দেখা করেন, এবং মিষ্টি বিতরণ করেন।

নির্বাচিত হওয়ার পর জনাব সেলিম খান নলছিটি উপজেলার সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, এই বিজয় আমার না এ বিজয় আপনাদের। নলছিটি উপজেলা বাসিকে একটা মডেল উপজেলা উপহার দেওয়াই আমার কাজ।

তিনি আরো বলেন, বিগত সময়ে যারা চেয়ারম্যান ছিলেন তারা নলছিটিতে কোন উন্নয়নমূলক কাজ করেনি। তাই তিনি নলছিটি বাসির জন্য সব রকম সুযোগ সুবিধা ও মডেল উপজেলা হিসেবে গড়তে চান।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।