বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগর সভাপতি জসিম গ্রেপ্তার

প্রকাশের তারিখ: 19 June 2025, 1:17 am

ডেস্ক রিপোর্ট :

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

তিনি (জসিম) নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে।

বুধবার দিবাগত রাতে জসিম উদ্দিনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পরলে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জসিমের সমর্থকরা দাবি করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ঘটনায় তাকে (জসিম উদ্দিন) গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com