বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

পিরোজপুরে মরা মুরগী বিক্রি করায় ব্যবসায়ীর জেল-জরিমানা

প্রকাশের তারিখ: 29 January 2024, 10:32 pm

ডেস্ক রিপোর্ট :

পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক ব্যাবসায়ীকে ৬ মাসের করাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কইয়ূম।

 

দণ্ডপ্রাপ্ত মোস্তফা উপজেলার আন্ধার মানিক গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানো মাছ বাজার-সংলগ্ন মুরগীর দোকোনে অভিযান চালিয়ে বেশ কিছু মরা মুরগী জব্দ করা হয়। অভিযুক্ত মোস্তফা অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। এ সময় মরা মুরগীগুলো মাটির নিচে চাপা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com