
প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙা, নারীর অধিকার প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) নলছিটি উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ৩৫ জন তরুণের অংশগ্রহণে প্রশিক্ষণটির আয়োজন করে সুহাসিনী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ‘ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জেন্ডার স্টেরিওটাইপ, নারীর অধিকার, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমে তথ্য যাচাই ও অ্যাডভোকেসির মাধ্যমে সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তরুণদের অধিকার সচেতনতা বৃদ্ধি, বৈষম্য ও কুসংস্কার প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে গঠনমূলক ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে
প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মো. ইমরান খান ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাথী আক্তার।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
