বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

প্রকাশের তারিখ: 17 February 2026, 4:34 pm

ডেস্ক রিপোর্ট :

জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় বিএনপির নির্বাচিত নেতা ও নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তারেক রহমান দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা, অর্থনীতি এবং উন্নয়ন কার্যক্রমে দ্রুততা আনার কাজ শুরু করেছেন।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com