Thursday, 11 July 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জেলার খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 11 July 2024, 10:46 pm
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত আটটার দিকে উপজেলার ধড়মোকাম এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হ‌লেন, সিরাজগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিইয়নের বান্ধাইল গ্রামের ও‌লিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাইফুল ইসলাম (৪) এবং সিএনজিচালক নাসিম হোসেন (৩০)। নাসিম হোসেন সিরাজগঞ্জ জেলার তারাশ থানার পর্বত শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী সিএন‌জি অ‌টোরিকশা‌ সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছলে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএন‌জিচালকসহ ভেতরে থাকা তিনজন নিহত হন।

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবুল হাশেম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ প‌রিবারের নিকট হস্তান্ত‌র করা হ‌বে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।