বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বরগুনায় পানিতে লাফ দিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ: 26 April 2024, 11:30 pm

ডেস্ক রিপোর্ট :

বরগুনার তালতলীতে স্লুইস গেট থেকে পানিতে লাফ দিয়ে তরিকুল ইসলাম (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছকিনা এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম একই এলাকার আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাড়ির সামনের স্লুইস গেটে বাবার সঙ্গে গোসল করতে যায় তরিকুল ইসলাম। এ সময় স্লুইস গেটের উপর থেকে পানিতে লাফ দেয় তরিকুল। পানিতে পড়ে বুকে আঘাত পেয়ে তলিয়ে যায় সে। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com