Sunday, 22 September 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
ক্যাম্পাস

বরগুনার তোফাজ্জল হত্যার বিচার চেয়ে ববিতে মানববন্ধন

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 22 September 2024, 10:22 am
বরগুনার তোফাজ্জল হত্যার বিচার চেয়ে ববিতে মানববন্ধন

বরগুনার তোফাজ্জল হত্যার বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মূল ফটকের সামনে ববির বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটায় বাড়ি তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়।বিচারবহির্ভূত হত্যাকান্ড কোনভাবেই কাম্য না।একটা মানুষকে চোর সন্দেহে এভাবে নির্মমভাবে হত্যা করা কোন মানুষের কাজ না।

এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আমরা চাই শুধু গ্রেপ্তার নয়,দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় বক্তব্য রাখেন বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাসিব রায়হান মুন্না,সেক্রেটারি সাইমম মোস্তফা ইমন, মো রাকিবুল হাসান রাব্বি,মোঃ রিয়াদ হাসান হৃদয়,হাসিবুর রহমান সেফাত ও মোঃ রায়হান প্রমুখ।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।