বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

দায়িত্ব গ্রহণ করলেন বরিশালের নতুন ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেন

প্রকাশের তারিখ: 12 September 2024, 5:35 pm

ডেস্ক রিপোর্ট :

বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মনদীপ ঘরাই ।

এডিসি জানান, সকালে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। এ সময় তিনি রাষ্ট্রের এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com