Monday, 15 June 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
তথ্যপ্রযুক্তি

বরিশালে অনলাইন কাজ, গেমিং ও AI ব্যবহারে বাড়ছে প্রযুক্তি পণ্যের প্রয়োজন

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 15 June 2026, 7:16 pm
বরিশালে অনলাইন কাজ, গেমিং ও AI ব্যবহারে বাড়ছে প্রযুক্তি পণ্যের প্রয়োজন

বরিশালে এখন মানুষ আগের চেয়ে বেশি প্রযুক্তি পণ্যের ওপর নির্ভর করছে। ভালো মনিটর, ল্যাপটপ, গেমিং সেটআপ ও কম্পিউটার অ্যাকসেসরিজ এখন শুধু শখের জিনিস নয়, বরং কাজ, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে। 

অফিস, শিক্ষা ও অনলাইন কাজের কারণে চাহিদা বাড়ছে

বরিশালে এখন অনেক অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার এবং বাসাভিত্তিক কাজের জন্য কম্পিউটার পণ্য ব্যবহার হচ্ছে। অনলাইন ক্লাস, অফিস মিটিং, ডকুমেন্ট কাজ, হিসাবরক্ষণ, কনটেন্ট তৈরি ও ফ্রিল্যান্সিংয়ের কারণে ভালো ডিসপ্লে ও নির্ভরযোগ্য ডিভাইসের প্রয়োজন তৈরি হয়েছে।

বিশেষ করে যারা দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য একটি ভালো মনিটর কাজকে আরামদায়ক করে তুলতে পারে। বড় স্ক্রিনে একাধিক ফাইল, ব্রাউজার, মিটিং উইন্ডো বা সফটওয়্যার একসাথে ব্যবহার করা সহজ হয়।

মনিটর কেনার ক্ষেত্রে কী দেখছেন বরিশালের ক্রেতারা

অফিস ও পড়াশোনার কাজে সাধারণত ফুল এইসডি রেজুলেশন, চোখের আরাম, স্ক্রিন সাইজ, এইসডিএমআই পোর্ট এবং স্থায়ী পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ২২ ইঞ্চি থেকে ২৪ ইঞ্চি মনিটর অফিস ও সাধারণ কাজের জন্য বেশ ব্যবহারযোগ্য। যারা ডিজাইন, এডিটিং বা মাল্টিটাস্কিং করেন, তারা অনেক সময় ২৭ ইঞ্চি বা বড় স্ক্রিনের দিকে নজর দেন।

স্থানীয় বাজারে ক্রেতারা এখন শুধু দাম দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন না। তারা পণ্যের স্পেসিফিকেশন, ওয়ারেন্টি, ব্র্যান্ড, কানেক্টিভিটি এবং দীর্ঘ সময় ব্যবহারের সুবিধাও বিবেচনা করছেন।

গেমিং সেটআপের প্রতিও বাড়ছে আগ্রহ

বরিশালের তরুণদের মধ্যে গেমিং সেটআপ তৈরির আগ্রহও দেখা যাচ্ছে। সাধারণ মনিটর দিয়ে দৈনন্দিন কাজ করা গেলেও গেমিংয়ের জন্য ভালো রিফ্রেশ রেট, ফাস্ট রেসপন্স টাইম এবং স্মুথ ডিস্প্লে গুরুত্বপূর্ণ। এ কারণে অনেক গেমার আলাদা গেমিং মনিটর খুঁজছেন।

সাধারন গেমিং এর জন্য সাধারণ ফুল এইসডি মনিটর যথেষ্ট হতে পারে। তবে প্রফেশনাল গেমের জন্য বেশি রিফ্রেশ রেট এর মনিটর ভালো অভিজ্ঞতা দিতে পারে। 

এ-আই ব্যবহারে প্রযুক্তি পণ্যের প্রয়োজন বাড়ছে

বর্তমানে এ-আই অটোমেশন শুধু বড় কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নেই। ছোট ব্যবসা, অনলাইন শপ, ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষার্থী এবং অফিস কর্মীরাও ধীরে ধীরে এ-আই ভেসড টুলস ব্যবহার করছেন। রিপোর্ট তৈরি, কাস্টমার মেসেজ ম্যানেজমেন্ট, ডিজাইন আইডিয়া, কনটেন্ট লেখা, ডেটা বিশ্লেষণ, অনলাইন মার্কেটিং এবং কাজের পরিকল্পনায় এ-আই টুলস এর ব্যবহার বাড়ছে।

এই ধরনের কাজের জন্য ভালো ল্যাপটপ, বড় স্ক্রিনের মনিটর, স্থির ইন্টারনেট কানেকশন, ভালো কীবোর্ড, মাউস এবং স্টোরেজ ডিভাইস দরকার হতে পারে।

বরিশালে শোরুম ও অনলাইন কেনাকাটা

অনেক ক্রেতা পণ্য কেনার আগে সরাসরি দেখে নিতে পছন্দ করেন। মনিটর, ল্যাপটপের সরাসরি দেখে নেওয়ার প্রয়োজন হতে পারে। এই কারণে স্থানীয় শোরুমের গুরুত্ব এখনও রয়েছে। বরিশালের ক্রেতারা চাইলে রায়ান্স বরিশাল ব্রাঞ্চ থেকে পণ্য সম্পর্কে ধারণা নিতে এবং সরাসরি কেনাকাটা করতে পারেন।

একই সঙ্গে অনলাইন কেনাকাটার প্রতিও আগ্রহ বাড়ছে। ওয়েবসাইটে পণ্যের দাম, স্পেসিফিকেশন, ব্র্যান্ড, ওয়ারেন্টি তথ্য ও বিভিন্ন মডেল তুলনা করার সুযোগ থাকায় অনেকেই আগে অনলাইনে দেখে তারপর সিদ্ধান্ত নেন। ব্যস্ত ক্রেতাদের জন্য অনলাইন অর্ডার ও ডেলিভারি সুবিধা সময় বাঁচাতে সাহায্য করে।

কেনার আগে যেসব বিষয় দেখা জরুরি

প্রযুক্তি পণ্য কেনার ক্ষেত্রে নিজের কাজের ধরন আগে বোঝা জরুরি। অফিসের জন্য যে মনিটর ভালো, সেটি গেমিংয়ের জন্য সেরা নাও হতে পারে। আবার সাধারণ পড়াশোনার জন্য যে ল্যাপটপ যথেষ্ট, সেটি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের জন্য যথেষ্ট নাও হতে পারে।

উপসংহার

বরিশালে অফিস, পড়াশোনা, ব্যবসা, ফ্রিল্যান্সিং, গেমিং ও AI ব্যবহারের কারণে কম্পিউটার পণ্যের প্রয়োজন বাড়ছে। ভালো মনিটর দীর্ঘ সময়ের কাজ সহজ করে, গেমিং মনিটর খেলাকে আরও smooth করে, আর ল্যাপটপ পড়াশোনা ও পেশাগত কাজে সহজে বহনযোগ্য ব্যবহারের সুবিধা দেয়।

পণ্য কেনার আগে বাজেট, কাজের ধরন, স্পেসিফিকেশন ও ওয়ারেন্টি দেখে সিদ্ধান্ত নেওয়া ভালো। ক্রেতারা চাইলে রায়ান্সের ওয়েবসাইটে মনিটর, গেমিং মনিটর, ল্যাপটপ ও অন্যান্য পণ্যের দাম ও ফিচার তুলনা করে দেখতে পারেন।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।