বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বরিশালে আমাদের পাঠশালা’র ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: 2 March 2024, 1:55 pm

ডেস্ক রিপোর্ট :

বরিশালে সামাজিক সংগঠন সোস্যাল নেটওয়ার্ক ফর ডিসএ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি) কর্তৃক পরিচালিত আমাদের পাঠশালা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উদ্বোধন করেন যুব অধিদপ্তর বরিশাল’র সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজীল ইসলাম শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনডিসি’র উপদেষ্টা মো: শাহজাদা হিরা, সভাপতি শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবির মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহরুন কবির ইভান প্রমুখ।

আমাদের পাঠশালা’র পরিচালক নন্দীনি তিথি’র পরিচালনায় শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের (সহ-শিক্ষার) উপর জোর দিতে হবে।

এছাড়াও অভিভাবকদের, ছেলে – মেয়েকে মাদক মুক্ত ও মানসিক অবসাদ থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে মনোযোগী হওয়ার বিভিন্ন পরামর্শ দেন তারা।

সর্বশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com