বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বরিশালে গাঁজা বিক্রেতা আটক

প্রকাশের তারিখ: 6 February 2024, 7:17 pm

ডেস্ক রিপোর্ট :

দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা ইদ্রিস হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার সকালে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, সোমবার বিকেলে গৌরনদী উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ইদ্রিস ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com