Thursday, 30 May 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
লিড নিউজ

বরিশালে ঘূর্ণিঝড় “রিমাল” এ ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন বরিশাল এর ত্রাণ সহায়তা বিতরণ

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 30 May 2024, 7:17 pm
বরিশালে ঘূর্ণিঝড় “রিমাল” এ ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন বরিশাল এর ত্রাণ সহায়তা বিতরণ

বরিশালে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ভাটারখাল, মুক্তিযোদ্ধা পার্ক কলোনীর ৫০জন বাসিন্দাসহ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষ ও শতাধিক জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত ছিলো উন্নয়ন সংগঠন এসএনডিসি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। এসময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই খাদ্য সহায়তা চলমান থাকবে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।