Sunday, 25 August 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সর্বশেষ সংবাদ

বরিশালে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক: জুনায়েদ সিদ্দিকী   |   প্রকাশিত: 25 August 2024, 5:58 pm
বরিশালে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশালের গৌরনদীতে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী যমুনা লাইন পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। হতাহতদের সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। রোববার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মাহিলারা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া যমুনা লাইনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এছাড়া মাহিন্দ্রায় থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও তার চালক সুজনকে আটক করা হয়েছে। এছাড়াও নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।