Friday, 18 October 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
লিড নিউজ

বরিশালে বিএনপি কর্মীকে হত্যার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 18 October 2024, 5:53 pm
বরিশালে বিএনপি কর্মীকে হত্যার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় হত্যার মামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার ফিরোজ শিকদার আগৈলঝাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। উপজেলার গৈলা ইউনিয়নের নগর বাড়ি গ্রামের বাসিন্দা তিনি।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২১ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির কর্মী কবির হোসেনকে বাইপাস সড়কে কথিত ক্রসফায়ার দিয়ে রাতে হত্যা করা হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকারের কারণে মামলা করতে পারেনি তার পরিবার।

ওই ঘটনায় গত ৮ অক্টোবর বরিশাল আদালতে হত্যা মামলা করেন নিহত বিএনপি কর্মী কবির হোসেনের ছেলে আশিকুর রহমান আসিফ।

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, তৎকালীন বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ন কবিরসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলার আসামি আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল সরদার। আগৈলঝাড়ার থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর বলেন, ফিরোজ শিকদারকে ২০১৫ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।